ইরানে মার্কিন-ইসরায়েলি আক্রমণ: 'বড় হুমকির' মুখে বিশ্ব অর্থনীতি
https://parstoday.ir/bn/news/world-i157982-ইরানে_মার্কিন_ইসরায়েলি_আক্রমণ_'বড়_হুমকির'_মুখে_বিশ্ব_অর্থনীতি
ইরানে-মার্কিন ইসরায়েলি আক্রমণের পর ‘বড় হুমকির’ মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান এবং ফ্যান্সের অর্থমন্ত্রী এ পরিস্থিতির ভয়াবহ ক্ষতি সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছে।
(last modified 2026-03-25T13:52:38+00:00 )
মার্চ ২৫, ২০২৬ ১০:৪২ Asia/Dhaka
  • আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান ফতেহ বিরোল
    আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান ফতেহ বিরোল

ইরানে-মার্কিন ইসরায়েলি আক্রমণের পর ‘বড় হুমকির’ মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান এবং ফ্যান্সের অর্থমন্ত্রী এ পরিস্থিতির ভয়াবহ ক্ষতি সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছে।

আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান,সতর্ক করে বলেছেন, ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক আক্রমণের কারণে বিশ্ব অর্থনীতি ‘খুব বড় হুমকির’ মুখে পড়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফতেহ বিরোল অস্ট্রেলিয়ায় বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে নয়টি দেশে ৪০টিরও বেশি জ্বালানি কেন্দ্রের সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে বিশ্বে অনেক বেশি অর্থনৈতিক ঝুঁকি সৃষ্টি হয়েছে।

বর্তমানে ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসন, ১৯৭০ সালের যে তেল সংকট এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছিল এবং  ইউক্রেন যুদ্ধের ফলেও যে সংকট তৈরি হয়েছিল তারচেয়েও খারাপ প্রভাব ফেলেছে যুদ্ধ একথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, এই সংকট চলতে থাকলে কোনও দেশ তার পরিণতি থেকে নিরাপদ থাকবে না।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান বলেন, যুদ্ধের কারণে তেলের দামও এরইমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। বিরোল আরো বলেন,বিশ্ব অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ ধমনী, যেমন পেট্রোকেমিক্যালস, রাসায়নিক সার,সালফার এবং হিলিয়ামের মতো পদার্থের বাণিজ্য সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। এ পরিস্থিতি এমন একটি ব্যাধির জন্ম দিয়েছে যা বিশ্ব অর্থনীতির জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে।

বিশ্ব অর্থনীতিতে তেলের ধাক্কার প্রভাব সম্পর্কে সতর্ক করেছে ফ্রান্স

ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকর

এদিকে, ফ্রান্সের অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকর সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ নতুন করে ‘তেলের শক’ তৈরি করেছে। এই কম্পন বা ধাক্কা কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।#

পার্সটুডে/জিএআর/২৫