মার্কিন বড় তেল কোম্পানিগুলোর হুশিয়ারি: আমরা অতল গহ্বরের দিকে এগুচ্ছি
https://parstoday.ir/bn/news/world-i159068-মার্কিন_বড়_তেল_কোম্পানিগুলোর_হুশিয়ারি_আমরা_অতল_গহ্বরের_দিকে_এগুচ্ছি
পার্সটুডে-মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিগুলো সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি যত বেশি সময় বন্ধ থাকবে, বিশ্বের অপরিশোধিত তেলের বাজার ততই উচ্চমূল্যের দিকে এগিয়ে যাবে।
(last modified 2026-05-02T13:34:59+00:00 )
মে ০২, ২০২৬ ১৯:৩০ Asia/Dhaka
  • হরমুজ প্রণালি
    হরমুজ প্রণালি

পার্সটুডে-মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিগুলো সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি যত বেশি সময় বন্ধ থাকবে, বিশ্বের অপরিশোধিত তেলের বাজার ততই উচ্চমূল্যের দিকে এগিয়ে যাবে।

পার্সটুডে আরও জানায়, এসব মার্কিন কোম্পানি জানিয়েছে, হরমুজের জলপথ যতদিন বন্ধ থাকবে, ততদিন বিশ্ব সেইসব বাণিজ্যিক, কৌশলগত ও অপরিশোধিত তেলের মজুদ ব্যবহার করে চলবে, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধ শুরুর আগেই ট্যাংকার ও গুদামে সংরক্ষিত ছিল।

এক্সন-মবিল, চেভরন এবং কোনোকো ফিলিপস চলতি সপ্তায় জানিয়েছে, এসব মজুদ মার্চ ও এপ্রিল মাস পর্যন্ত দামের ওপর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করেছে, কিন্তু এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে বজায় রাখা সম্ভব নয়।

অন্যদিকে, ফাইনান্সিয়াল টাইমস সতর্ক করে বলেছে, আগামী এক মাসের মধ্যে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটতে পারে।

এদিকে তেল ব্যবসায়ীরাও সতর্ক করেছেন-আগামী চার সপ্তাহের মধ্যে বাজার এমন এক অবস্থায় পৌঁছাবে, যেখানে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। কারণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক তেলের মজুদ সংকটজনক পর্যায়ে নেমে আসছে।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন