ওকিনাওয়ার বিরাট অংশ ফেরত দিচ্ছে মার্কিন বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i15910-ওকিনাওয়ার_বিরাট_অংশ_ফেরত_দিচ্ছে_মার্কিন_বাহিনী
জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি বিরাট অংশ জাপান সরকারের কাছে ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ দ্বীপে মার্কিন সেনাবাহিনীর বিশাল ঘাঁটি রয়েছে। ওকিনাওয়া ঘাঁটির বিরুদ্ধে জাপানে দিন দিন যখন জনরোষ বেড়েই চলেছে তখন মার্কিন সামরিক বাহিনী দ্বীপের একটি বড় অংশ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৯, ২০১৬ ১৫:১৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি বিরাট অংশ জাপান সরকারের কাছে ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ দ্বীপে মার্কিন সেনাবাহিনীর বিশাল ঘাঁটি রয়েছে। ওকিনাওয়া ঘাঁটির বিরুদ্ধে জাপানে দিন দিন যখন জনরোষ বেড়েই চলেছে তখন মার্কিন সামরিক বাহিনী দ্বীপের একটি বড় অংশ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিল।

ওকিনাওয়া ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল লরেন্স ডি. নিকোলসন আজ (শুক্রবার) জানান, মার্কিন সেনাবাহিনী জাপান সরকারের কাছে দ্বীপের শতকরা ১৭ ভাগ বা ৪,০০০ হেক্টর ভূমি হস্তান্তর করবে। তিনি বলেন, “আমরা ওকিনাওয়াবাসীর অনভূতির প্রতি শ্রদ্ধাশীল, সে কারণে আমরা আমাদের ঘাঁটির নকশা অবশ্যই কমাবো।

১৯৭২ সাল থেকে ওকিনাওয়া দ্বীপে মার্কিন বাহিনী ঘাঁটি তৈরি করে সেখানে ৩০,০০০ সেনা অবস্থান করছে। তবে মাঝেমধ্যেই মার্কিন সেনাদের ধর্ষণ ও নির্যাতনের কারণে স্থানীয় জনগণ মার্কিন বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯