কিউবার হুঁশিয়ারি: মার্কিন সামরিক হামলা হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে
https://parstoday.ir/bn/news/world-i159724-কিউবার_হুঁশিয়ারি_মার্কিন_সামরিক_হামলা_হলে_ভয়াবহ_মানবিক_বিপর্যয়_ঘটবে
পার্সটুডে- কিউবার পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রদ্রিগেজ পারিলা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কিউবার বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালায়, তাহলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির কারণ হবে।
(last modified 2026-05-27T12:09:26+00:00 )
মে ২৭, ২০২৬ ১৭:৪৬ Asia/Dhaka
  • কিউবার পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রদ্রিগেজ পারিলা
    কিউবার পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রদ্রিগেজ পারিলা

পার্সটুডে- কিউবার পররাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো রদ্রিগেজ পারিলা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কিউবার বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালায়, তাহলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির কারণ হবে।

মেহের বার্তা সংস্থার বরাতে পার্সটুডে জানায়, মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযোগের তীব্র সমালোচনা করে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান,কিউবাকে তার নিজস্ব পথে চলতে দিতে হবে এবং শান্তিতে বসবাসের সুযোগ দিতে হবে।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক আগ্রাসন শুধু ধ্বংস ও গণহত্যার পথ খুলে দেবে। তিনি কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের অভিযোগকে “অনৈতিক” ও “স্বেচ্ছাচারী” বলে অভিহিত করেন।

রদ্রিগেজ পারিলা বলেন, এসব রাজনৈতিক সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে জনমতকে বিভ্রান্ত করা এবং কিউবায় নতুন সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি “অশুভ দুঃসাহসিক অভিযান” পরিচালনা করা। তিনি আরও বলেন, কিউবা সবসময় মার্কিন জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়া পারস্পরিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে হাভানা প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।