ইমাম খোমেনীর প্রতিরোধের বার্তা সমগ্র অঞ্চলে এখনও জীবন্ত: মার্কিন-কানাডীয় বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i160026-ইমাম_খোমেনীর_প্রতিরোধের_বার্তা_সমগ্র_অঞ্চলে_এখনও_জীবন্ত_মার্কিন_কানাডীয়_বিশ্লেষক
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (রহ.) মৃত্যুবার্ষিকীতে একজন মার্কিন-কানাডীয় লেখক ও বিশ্লেষক জোর দিয়ে বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ইমামের প্রতিরোধের বার্তা জীবন্ত এবং সমগ্র অঞ্চল জুড়ে তা অব্যাহত রয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০৫, ২০২৬ ১২:১৮ Asia/Dhaka
  • রবার্ট ফ্যান্টিনা
    রবার্ট ফ্যান্টিনা

পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (রহ.) মৃত্যুবার্ষিকীতে একজন মার্কিন-কানাডীয় লেখক ও বিশ্লেষক জোর দিয়ে বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ইমামের প্রতিরোধের বার্তা জীবন্ত এবং সমগ্র অঞ্চল জুড়ে তা অব্যাহত রয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের লেখক ও অধ্যাপক রবার্ট ফ্যান্টিনা, ইরনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইমাম খোমেনীর (রহ.) বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক উত্তরাধিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে একটি প্রশ্নের জবাবে বলেন, ইমাম খোমেনী ইরানের জনগণকে দেশটির ইতিহাসের অন্যতম অন্ধকারতম সময় থেকে মুক্ত করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোর দিয়ে বলেন: জনগণের পাশে দাঁড়িয়ে এবং তাঁর কথা ও আচরণে তিনি দেখিয়েছেন, ব্যক্তিগত খ্যাতি ও জনপ্রিয়তার প্রতি তাঁর কোনো আগ্রহ নেই এবং তাঁর একমাত্র চিন্তা হলো ইরানি জনগণের কল্যাণ, তিনি শুধু ইরানি জাতির জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি স্থায়ী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আমেরিকান-কানাডিয়ান বিশ্লেষক আরও বলেন: আধিপত্যবাদী ও নিপীড়নকারী শক্তি ও ক্ষমতার বিরুদ্ধে প্রতিরোধের যে বার্তা ইমাম খোমেনী (রহ.) দিয়েছিলেন, তা এখনও ইরান, লেবানন, ফিলিস্তিন এবং পশ্চিম এশিয়ার অন্যান্য অংশে জীবন্ত ও চলমান রয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে জনগণের প্রতিরোধের চেতনা ধরে রাখতে ইমাম খোমেনীর (রহ.) চিন্তা ও বক্তব্যের প্রভাব ও ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন: প্রতিবেদন থেকে দেখা যায় যে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ, অনৈতিক এবং সম্পূর্ণ অন্যায় আক্রমণের অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ ইরানি স্বেচ্ছায় ইরানি সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছে, যা বিশ্বে নজিরবিহীন#

পার্সটুডে/এমআরএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।