ট্রাম্পকে খুশি করতে গিয়ে বিপদে আলবেনীয় সরকার
https://parstoday.ir/bn/news/world-i160566-ট্রাম্পকে_খুশি_করতে_গিয়ে_বিপদে_আলবেনীয়_সরকার
পার্সটুডে- আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজারো মানুষ সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমাবেশে অংশ নিয়ে একটি সংরক্ষিত এলাকায় বিলাসবহুল আবাসন প্রকল্প নির্মাণের প্রতিবাদ জানিয়েছে।
(last modified 2026-06-21T13:53:27+00:00 )
জুন ২১, ২০২৬ ২২:২০ Asia/Dhaka
  • ট্রাম্পকে খুশি করতে গিয়ে বিপদে আলবেনীয় সরকার

পার্সটুডে- আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজারো মানুষ সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমাবেশে অংশ নিয়ে একটি সংরক্ষিত এলাকায় বিলাসবহুল আবাসন প্রকল্প নির্মাণের প্রতিবাদ জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রকল্পটি এখন দুর্নীতির বিরুদ্ধে জনঅসন্তোষের প্রতীকে পরিণত হয়েছে।

শনিবার হাজার হাজার আলবেনীয় বিক্ষোভকারী রাজধানী তিরানায় মিছিল করেন। গত প্রায় তিন সপ্তাহ ধরে ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি অবকাশযাপন কেন্দ্র নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে এটি ছিল অন্যতম বৃহৎ বিক্ষোভ।

মে মাসের শেষ দিক থেকে বিক্ষোভকারীরা প্রতি রাতে একত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল হোটেল নির্মাণের বিরোধিতা করে আসছেন।

বিক্ষোভকারীরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগও দাবি করেছেন।

আলবেনীয় বিক্ষোভকারীরা দেশের সরকার ও প্রধানমন্ত্রীকে আলবেনিয়ার উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত প্রকল্পগুলোর বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত না করার অভিযোগে অভিযুক্ত করেছে।#

পার্সটুডে/এস এ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।