ইসরায়েলের গণহত্যায় আমেরিকার এক পয়সাও খরচ করা উচিত নয়: ডেমোক্র্যাট প্রতিনিধি
-
রাশিদা তালিব
পার্সটুডে- মার্কিন কংগ্রেসের ফিলিস্তিনি-আমেরিকান প্রতিনিধি বলেছেন, তিনি ইসরায়েলকে দেওয়া প্রায় ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার একটি বিলকে সমর্থন করবেন এবং ইসরায়েলের গণহত্যায় আমেরিকার এক পয়সাও খরচ করা উচিত নয়।
পার্সটুডে জানিয়েছে, মার্কিন কংগ্রেসের ফিলিস্তিনি-আমেরিকান প্রতিনিধি রাশিদা তালিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: "যে সেনাবাহিনী ফিলিস্তিনে গণহত্যা চালায়, লেবাননে জাতিগতভাবে নির্মূল করে এবং ইরানে যুদ্ধাপরাধ করে, তাদের অস্ত্রসজ্জিত করতে আমাদের এক পয়সাও খরচ করা উচিত নয়।"
তিনি জোর দিয়ে বলেন: "অধিকাংশ আমেরিকান এবং ডেমোক্র্যাটদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে। এখন প্রতিনিধিদের জনগণের দাবি শোনার সময় এসেছে।"
আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, গ্রেগ কাসার এবং ইলহান ওমরসহ অন্যান্য ডেমোক্র্যাটিক প্রতিনিধিরা বিলটির পক্ষে ভোট দেবেন বলে ঘোষণা দিয়েছেন। বিলটি প্রস্তাব করেছিলেন রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি, যিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ বিদেশে মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেন।#
পার্সটুডে/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।