ট্রাম্পের ফাঁকা প্রতিশ্রুতির সমালোচনা করেছেন মার্কিন টিভি চ্যানেলের উপস্থাপিকা
-
• সিবিএস নিউজের উপস্থাপিকা মার্গারেট ব্রেনান
পার্সটুডে- সিবিএস নিউজ চ্যানেলের একজন বিশিষ্ট উপস্থাপিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ট্রাম্পের বারবার দেওয়া ফাঁকা প্রতিশ্রুতির সমালোচনা করে লিখেছেন, এখনও কিছুই ঘটেনি।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সিবিএস নিউজ চ্যানেলের বিশিষ্ট উপস্থাপিকা মার্গারেট ব্রেনান এক টুইটে লিখেছেন: প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার বলেছেন ইরানের সাথে কী ঘটছে তা ৪৮ ঘণ্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে।
বুধবার তিনি বলেন: "আমি চাই না মানুষ নিহত হোক" এবং "আমরা আলোচনা করছি।"
শুক্রবার তিনি আরও বলেন: "আমি চাই স্টেট ডিপার্টমেন্টের বৈঠকটি দ্রুত হোক, কারণ আমাদের সামনে একটি যুদ্ধ রয়েছে যা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।"
ব্রেনান আরও বলেন: "সারা সপ্তাহ ধরে, হরমুজ প্রণালি খোলার জন্য ওমান ও ইরানের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে..., কিন্তু এখনও কিছুই ঘটেনি।"#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।