হামাসের প্রতিনিধিদলের সঙ্গে কুশনারের বৈঠক
আগস্ট ১৬, ২০২৬ ২০:১০ Asia/Dhaka
-
জ্যারেড কুশনার
পার্সটুডে-আল-আরাবিয়ার এক ব্রেকিং প্রতিবেদনে নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার আজ হামাসের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি গাজা পরিচালনার দায়িত্ব একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তরের প্রক্রিয়া সহজ করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
কুশনার ও হামাসের প্রতিনিধিদলের বৈঠকের লক্ষ্য ট্রাম্পের পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা করা নয়; বরং পরিকল্পনাটি বাস্তবায়ন করা।
হামাস, কুশনার ও মিলাদিনভের বৈঠকে গাজায় সহিংসতার চক্রের অবসানের ওপর গুরুত্ব দেওয়া হবে।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ