সৌদি সেনারা ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘন করছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i16465-সৌদি_সেনারা_ইয়েমেনে_মানবাধিকার_লঙ্ঘন_করছে_জাতিসংঘ
জাতিসংঘের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে-দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি সেনারা ইচ্ছা করেই মানবাধিকার লঙ্ঘন করছে। এর অংশ হিসেবে তারা সেখানে বেসামরিক জনগণকে টার্গেট করে হত্যা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৬ ১১:৩৮ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন
    সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

জাতিসংঘের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে-দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি সেনারা ইচ্ছা করেই মানবাধিকার লঙ্ঘন করছে। এর অংশ হিসেবে তারা সেখানে বেসামরিক জনগণকে টার্গেট করে হত্যা করেছে।

জাতিসংঘর একটি বিশেষজ্ঞ দল এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে-গত ২৫ মে ইয়েমেনের লাহজ প্রদেশের একটি গ্রামে সৌদি বাহিনী বিমান হামলা চালায় যাতে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। এর মধ্যে চারটি শিশু ছিল।

গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে- “এটি প্রায় নিশ্চিত যে, বেসামরিক নাগরিকদের ঘর-বাড়ির ওপর ইচ্ছা করেই সৌদি বাহিনী বিমান থেকে শক্তিশালী বোমা বর্ষণ করেছে।” প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে- সৌদি বাহিনী ও তার মিত্ররা ইয়েমেনে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘিত হচ্ছে। এ প্রতিবেদনের পাশাপাশি জাতিসংঘের বিশেষজ্ঞ দল সৌদি বাহিনীর আরো তিনটি বোমা হামলার ঘটনা তদন্ত করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫