গুলেনের ৪০০ কোটি ডলারের সম্পদ আটক করল তুর্কি কর্তৃপক্ষ
-
ফতেউল্লাহ গুলেন (ফাইল ছবি)
তুরস্কের সরকার বিরোধী প্রবাসী নেতা ফতেউল্লাহ গুলেনের ৪০০ কোটি ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে দেশটির সরকার। তুরস্কে সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিল আঙ্কারা।
তুরস্কের সরকার বিরোধী প্রবাসী নেতা ফতেউল্লাহ গুলেনের ৪০০ কোটি ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে দেশটির সরকার। তুরস্কে সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নিল আঙ্কারা।
তুর্কি দৈনিক ‘খাবারতুর্ক’ এ খবর জানিয়ে বলেছে, গুলেনের নেতৃত্বাধীন ‘সেবা’ পার্টির একটি অঙ্গ সংগঠনের এ বিশাল অঙ্কের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
তুরস্কের পরিবেশ ও নগরোন্নয়ন বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ উজহাস্কি এ সম্পর্কে বলেছেন, গুলেনের ২,৫১৪টি প্রোপার্টি বাজেয়াপ্ত করে তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে তুর্কি সরকার গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে দেশটির ১৮৭ জন ব্যবসায়ীর সম্পদ বাজেয়াপ্ত করে তাদেরকে আটক করেছে।
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম গত মঙ্গলবার এ সম্পর্কে বলেছিলেন, আমেরিকা প্রবাসী গুলেনের আন্দোলনকে সমূলে উৎপাটন করা হবে যাতে তারা আর কোনোদিন তুর্কি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে না পারে।
গত ১৬ জুলাই তুর্কি সেনাবাহিনীর একটি অংশ দেশটিতে সামরিক অভ্যুত্থান করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ওই ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ওই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য তার এক সময়কার রাজনৈতিক সহযোগী ও বর্তমানে বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে। শুরু হয় গুলেনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩