যুদ্ধবিরতি নিয়ে রুশ-মার্কিন চুক্তি: অনুমোদন দিল সিরিয়া সরকার
https://parstoday.ir/bn/news/world-i19822-যুদ্ধবিরতি_নিয়ে_রুশ_মার্কিন_চুক্তি_অনুমোদন_দিল_সিরিয়া_সরকার
সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া ও আমেরিকা যে চুক্তির ঘোষণা দিয়েছে তাকে অনুমোদন করেছে দামেস্ক সরকার। সিরিয়ার চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য রাশিয়া ও আমেরিকা এ চুক্তিতে পৌঁছেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৬ ২১:৪৬ Asia/Dhaka
  • জন কেরি ও সের্গেই ল্যাভরভ (ডানে)
    জন কেরি ও সের্গেই ল্যাভরভ (ডানে)

সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া ও আমেরিকা যে চুক্তির ঘোষণা দিয়েছে তাকে অনুমোদন করেছে দামেস্ক সরকার। সিরিয়ার চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের জন্য রাশিয়া ও আমেরিকা এ চুক্তিতে পৌঁছেছে।

শনিবার দিনের প্রথমভাগে মস্কো এবং ওয়াশিংটন সিরিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে একমতে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর রোববার সূর্যাস্তের পর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। চুক্তিতে সিরিয়ার আলেপ্পো শহরে মানবিক ত্রাণ পাঠানো জোরদারের কথা বলা হয়েছে। যদি এ যুদ্ধবিরতি এক সপ্তাহ চলে তাহলে আমেরিকা ও রাশিয়া যৌথভাবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালাতে পারে।

চুক্তি সম্পর্কে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, “সিরিয়া সরকার এ চুক্তিকে অনুমোদন করেছে এবং এর ফলে আলেপ্পো শহরে মানবিক ত্রাণ বিতরণ শুরু করা যাবে।”

একটি সূত্রের বরাত দিয়ে সানা আরো বলেছে, এ চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে- রাজনৈতিক উপায়ে চলমান সংকট নিরসন করা। সিরিয়া সরকারের জ্ঞাতসারেই পুরো এ চুক্তি হয়েছে বলেও সানা জানিয়েছে।#        

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১