জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
সেপ্টেম্বর ২২, ২০১৬ ১৩:৪৬ Asia/Dhaka
-
এভি-৮বি হ্যারিয়ার জাম্প জেট
জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে আমেরিকার একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকেলের দিকে বিমানটি বিধ্স্ত হয়। বিমানটি এভি-৮বি হ্যারিয়ার জাম্প জেট হবে বলে মনে করা হচ্ছে।
জাপানের একজন উপকূলরক্ষী কর্মকর্তা মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে বলেছেন, যুদ্ধবিমানটি কাদেনা ঘাঁটি থেকে উড়েছিল এবং ওকিনাওয়া দ্বীপের পূর্ব উপকূলে বিধ্স্ত হয়েছে।
বিমানে কতজন আরোহী ছিল তা পরিষ্কার নয়। তবে সিএনএন’র খবরে বলা হয়েছে দুর্ঘটনাস্থল থেকে অন্তত একজনকে উদ্ধার করা হয়েছে।
পুরো জাপানের মধ্যে ওকিনাওয়া দ্বীপে সবচেয়ে বেশি ৩০,০০০ মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। দ্বীপটি ১৯৭২ সাল পর্যন্ত মার্কিন দখলে ছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২
ট্যাগ