‘আমেরিকার ওপর নির্ভরতার শিকল ভাঙতে চায় ফিলিপাইন’
https://parstoday.ir/bn/news/world-i22219-আমেরিকার_ওপর_নির্ভরতার_শিকল_ভাঙতে_চায়_ফিলিপাইন’
আমেরিকার ওপর নির্ভরতার শিকল ভাঙতে চাইছে ফিলিপাইন। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, চাইলে তার দেশকে সহায়তা দেয়া বন্ধ করে দিতে পারে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ওয়াশিংটনের ওপর নির্ভরতার শিকল ভাঙতে চাইছে ম্যানিলা।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ০৭, ২০১৬ ১৫:২১ Asia/Dhaka
  • ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
    ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

আমেরিকার ওপর নির্ভরতার শিকল ভাঙতে চাইছে ফিলিপাইন। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, চাইলে তার দেশকে সহায়তা দেয়া বন্ধ করে দিতে পারে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ওয়াশিংটনের ওপর নির্ভরতার শিকল ভাঙতে চাইছে ম্যানিলা।

প্রেসিডেন্ট দুতের্তে বলেছেন, ফিলিপাইনের মাদক-বিরোধী অভিযানে যদি নাখোশ হয়ে থাকে তবে ম্যানিলাকে দেয়া সহায়তা বাতিল করতে পারে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। তিনি আরো বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা ভিক্ষা করবে না ফিলিপাইন। ফিলিপাইনের চলমান মাদক-বিরোধী অভিযানের বিষয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনার জবাবে এসব কথা বলেন দুতের্তে।

পররাষ্ট্রমন্ত্রী পারফেক্তো ইয়াসে এ বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ফিলিপাইনকে আমেরিকার ওপর নির্ভরতার শিকল থেকে মুক্ত করতে চাইছেন প্রেসিডেন্ট দুতের্তে ।

এদিকে, আজ (শুক্রবার) ম্যানিলায় বিদেশি সাংবাদিক ফোরামের সঙ্গে কথা বলার সময়ে দুতের্তের ভূমিকাকে সমর্থন জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা। তিনি পরিষ্কার ভাষায় বলেন, মার্কিন সহায়তা ছাড়া বাঁচতে পারবে ফিলিপাইন।

এর আগে, ফিলিপাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দুতের্তে। এছাড়া, আগামী বছর থেকে আমেরিকার সঙ্গে ফিলিপাইনের সেনাবাহিনী যৌথ মহড়া চালাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৭