কালিনিনগ্রাদে মোতায়েন হলো ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র: উদ্বেগে ন্যাটো
https://parstoday.ir/bn/news/world-i22420-কালিনিনগ্রাদে_মোতায়েন_হলো_ইস্কান্দার_এম_ক্ষেপণাস্ত্র_উদ্বেগে_ন্যাটো
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির সর্বপশ্চিমে অবস্থিত কালিনিনগ্রাদ অঞ্চলে পরমাণু বোমা বহনে সক্ষম ইস্কান্দর-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বাল্টিক সাগর তীরবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৬ ০৫:৫৫ Asia/Dhaka
  • কালিনিনগ্রাদে মোতায়েন হলো ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র: উদ্বেগে ন্যাটো

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির সর্বপশ্চিমে অবস্থিত কালিনিনগ্রাদ অঞ্চলে পরমাণু বোমা বহনে সক্ষম ইস্কান্দর-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বাল্টিক সাগর তীরবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্তে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ এ ঘোষণা দিয়েছেন। রুশ সামরিক বাহিনীর স্বাভাবিক তৎপরতার আওতায় এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয় বলে জানান তিনি। এ ছাড়া, রুশ সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবেই একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে মার্কিন গোয়েন্দা উপগ্রহের কাছে উন্মোচন করেছে।

এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনকে কেন্দ্র করে পশ্চিমা কোনো কোনো সংবাদ মাধ্যম এবং ন্যাটো সদস্য দেশগুলো যে উত্তেজনা সৃষ্টি করেছে তারও নিন্দা জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।

কোনাশেনকোভ বলেন, এ নিয়ে যারা উত্তেজনা সৃষ্টি করছে তাদের জানা উচিত, ইস্কান্দার একটি ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবে সারা বছর ধরে পর্যায়ক্রমে এ ব্যবস্থা রাশিয়ার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়।

রাশিয়ার এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে পোল্যান্ড এবং ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়া। এ বিষয়ে রাশিয়ার কাছে প্রতিবাদ জানানো হবে বলে উল্লেখ করেছে লিথুয়ানিয়া।#  

পার্সটুডে/মূসা রেজা/৯