মসুলে ইরাকি বিমান অভিযানে দায়েশ নেতার শীর্ষ উপদেষ্টা নিহত
https://parstoday.ir/bn/news/world-i23773-মসুলে_ইরাকি_বিমান_অভিযানে_দায়েশ_নেতার_শীর্ষ_উপদেষ্টা_নিহত
ইরাকি বিমান বাহিনীর অভিযানে মসুলে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উপনেতা এবং দায়েশ নেতার শীর্ষ উপদেষ্টা আবু উসমান নিহত হয়েছেন। নিহত আবু উসমান মসুলে সন্ত্রাসীগোষ্ঠীর কথিত ‘গভর্নরের’ দায়িত্ব পালন করছিলেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৩, ২০১৬ ১০:৫৮ Asia/Dhaka

ইরাকি বিমান বাহিনীর অভিযানে মসুলে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উপনেতা এবং দায়েশ নেতার শীর্ষ উপদেষ্টা আবু উসমান নিহত হয়েছেন। নিহত আবু উসমান মসুলে সন্ত্রাসীগোষ্ঠীর কথিত ‘গভর্নরের’ দায়িত্ব পালন করছিলেন।

ইরাকি টেলিভিশন আজ(রোববার) এ খবর প্রচার করেছে। মসুল মুক্ত করার বৃহত্তম অভিযানের অংশ হিসেবে ইরাকি শহর তেল কাইফ ওরফে তেল কেপ্পিতে এ অভিযান চালানো হয়। অভিযানে এমআই-৩৫এম হেলিকপ্টারগুলো অংশ নিয়েছিল। এতে আবু উসমানের ঘাতক বাহিনীর কয়েক সদস্যও নিহত হয়েছে।

২০১৪ সালে সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মসুল দখল করে। তবে গত কয়েক মাসে ইরাকি বাহিনীর অব্যাহত অভিযানের মুখে দায়েশ দখলকৃত ইরাকি ভূমি উদ্ধার হয়েছে। বর্তমানের মসুল এ জঙ্গি গোষ্ঠীর শক্তিশালী কেন্দ্র হিসেবে কাজ করছে।# 

পার্সটুডে/মূসা রেজা/২২