কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে ১ বছরের শিশুসহ নিহত ২
https://parstoday.ir/bn/news/world-i23857-কাশ্মির_সীমান্তে_ভারতীয়_বাহিনীর_গুলিবর্ষণে_১_বছরের_শিশুসহ_নিহত_২
কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে এক বছরের শিশুসহ দুইজন নিহত এবং সাত জন আহত হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৪, ২০১৬ ০৯:৫৫ Asia/Dhaka
  • কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে ১ বছরের শিশুসহ নিহত ২

কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে এক বছরের শিশুসহ দুইজন নিহত এবং সাত জন আহত হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর আজ (সোমবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারতীয় বাহিনী বিনা উস্কানিতে গতরাতে গুলিবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই বেসামরিক নিরীহ নাগরিক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পাঞ্জাব রেঞ্জার্স ভারতীয়দের পাল্টা জবাব দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, হারপাল, পাখলিয়া এবং চারওয়া সেক্টরে গুলি-গোলা বর্ষণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাতভর দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৪