আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে বিস্ফোরণ: ৪ মার্কিন সেনা নিহত, আহত ১৪
https://parstoday.ir/bn/news/world-i25471-আফগানিস্তানের_বাগরাম_ঘাঁটিতে_বিস্ফোরণ_৪_মার্কিন_সেনা_নিহত_আহত_১৪
আফগানিস্তানের বৃহত্তম মার্কিন ঘাঁটি বাগরামে আজ (শনিবার) এক বিস্ফোরণে আমেরিকার অন্তত চার সেনা নিহত ও ১৪ জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ১১:৫৭ Asia/Dhaka
  • আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে বিস্ফোরণ: ৪ মার্কিন সেনা নিহত, আহত ১৪

আফগানিস্তানের বৃহত্তম মার্কিন ঘাঁটি বাগরামে আজ (শনিবার) এক বিস্ফোরণে আমেরিকার অন্তত চার সেনা নিহত ও ১৪ জন আহত হয়েছে।

ন্যাটো বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বাগরাম ঘাঁটির একটি খাবার ঘরের কাছে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় এ বিস্ফোরণ ঘটে। হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। টুইটারে দেয়া বার্তায় তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বাগরামে হামলার দায়িত্ব স্বীকার করেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শ্রমিকের পোশাক পরা এক ব্যক্তি কঠোর প্রহরাধীন ঘাঁটির চত্বরে ঢোকার পর দেহে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

বাগরামের জেলা গভর্নর আবদুশ শাকুর কুদ্দুসি বলেছেন, প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় গোটা এলাকা কেঁপে ওঠে।

রাজধানী কাবুলের কাছে বাগরাম ঘাঁটি অবস্থিত। এ ঘাঁটিতে মাঝে মাঝেই হামলা করেছে তালেবান। গত মাসে এ ঘাঁটির কাছে এক বিস্ফোরণে ৬ মার্কিন সেনা নিহত হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১২