কেলেঙ্কারি: ট্রাম্পের সঙ্গে তুলনাকে যৌক্তিক বললেন বেরলুসকোনি
https://parstoday.ir/bn/news/world-i25582-কেলেঙ্কারি_ট্রাম্পের_সঙ্গে_তুলনাকে_যৌক্তিক_বললেন_বেরলুসকোনি
মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের মিলের কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০১৬ ১২:২২ Asia/Dhaka
  • কেলেঙ্কারি: ট্রাম্পের সঙ্গে তুলনাকে যৌক্তিক বললেন বেরলুসকোনি

মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের মিলের কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি।

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠার পর অনেকেই বলেছিলেন, যেসব তথ্য আসছে তাতে মনে হচ্ছে ট্রাম্প ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনিকেও ছাড়িয়ে গেছেন। বেরলুসকোনি ক্ষমতায় থাকাকালেও বহুবার যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন।

তখন তার বয়সও ছিল সত্তুরের কোটায়। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরও যৌন নিপীড়ন অব্যাহত রাখবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তা নিয়ে অনেকেই আশঙ্কায় রয়েছেন।  

ইতালির একটি পত্রিকাকে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁর তুলনার বিষয়টি ঠিকই আছে। বেরলুসকোনির কাছে ইতালির একটি দৈনিক জানতে চেয়েছিল, দুজনের মতো কী কী মিল আছে। এই প্রশ্নে তিনি বলেন, অবশ্যই কিছু মিল আছে।তবে মিলগুলো কী কী, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি বেরলুসকোনি।

বর্তমানে বেরলুসকোনির বয়স ৮০ বছর। আর ট্রাম্পের বয়স হচ্ছে ৭০ বছর। দুইজনই ধনকুবের। বেরলুসকোনি চারবার ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি ক্ষমতা হারান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩