আফগানিস্তানে ২৩ বিদেশি দায়েশ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/world-i25657-আফগানিস্তানে_২৩_বিদেশি_দায়েশ_সন্ত্রাসী_নিহত
আফগানিস্তানে নানগারহার প্রদেশের আচিন উপশহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ২৩ সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বাহিনীর বিমান হামলায় এসব সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই বিদেশি নাগরিক।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৪, ২০১৬ ০৮:৫৭ Asia/Dhaka
  • আফগানিস্তানে ২৩ বিদেশি দায়েশ সন্ত্রাসী নিহত

আফগানিস্তানে নানগারহার প্রদেশের আচিন উপশহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ২৩ সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বাহিনীর বিমান হামলায় এসব সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই বিদেশি নাগরিক।

এদিকে, আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সূত্র জানিয়েছে, কুনার প্রদেশ থেকে বেশ ক'জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, আটক ব্যক্তিরা কুনার প্রদেশ হয়ে নানগারহার প্রদেশে দায়েশ গোষ্ঠীতে যোগ দেয়ার জন্য যাচ্ছিল। কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের চিহ্নিত করে আট করতে সক্ষম হয়।

নানগারহার প্রদেশ আফগানিস্তানের অন্যতম নিরাপত্তাহীন এলাকা এবং তালেবান ও দায়েশ সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।#

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/১৪