ট্রাম্প পরমাণু সমঝোতা বাতিল করবেন বলে বিশ্বাস করেন না ওলাঁদ
https://parstoday.ir/bn/news/world-i25894-ট্রাম্প_পরমাণু_সমঝোতা_বাতিল_করবেন_বলে_বিশ্বাস_করেন_না_ওলাঁদ
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করবেন বলে তিনি মনে করছেন না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ১৪:২৭ Asia/Dhaka
  • ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ
    ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করবেন বলে তিনি মনে করছেন না।

গতকাল (মঙ্গলবার) ফ্রান্স-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সরাসরি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, এ সমঝোতা চুক্তি আমাদেরকে সব ধরণের নিরাপত্তা দিচ্ছে। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তিকে কি প্রশ্নের মুখে ফেলবেন? তবে আমার তা মনে হয় না।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, যিনি গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি নির্বাচনি প্রচারণার সময় একাধিকবার বলেছেন, দায়িত্ব পেলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল করে দেবেন তিনি।ওলাঁদ বলেন, বাস্তবতা হচ্ছে এই চুক্তি আমাদেরকে সুনির্দিষ্ট কিছু বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে। এ ধরণের চুক্তি না থাকলে বরং বিপদ হতো।

২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ এবং জার্মানি সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত ওই সমঝোতার ফলে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত (সোমবার) বলেছেন, তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল করবেন বলে মনে তিনি মনে করেন না।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬