রাশিয়ার পর ফিলিপাইনও ছাড়ছে আন্তর্জাতিক অপরাধ আদালত
https://parstoday.ir/bn/news/world-i25972-রাশিয়ার_পর_ফিলিপাইনও_ছাড়ছে_আন্তর্জাতিক_অপরাধ_আদালত
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশ সম্ভবত রাশিয়ার পথ অনুসরণ করতে পারে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। একই সঙ্গে তিনি মানবাধিকার রক্ষা ও বিভিন্ন দেশে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ ঠেকাতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
নভেম্বর ১৭, ২০১৬ ১৬:৪৯ Asia/Dhaka
  • ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে (ফাইল ফটো)
    ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে (ফাইল ফটো)

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশ সম্ভবত রাশিয়ার পথ অনুসরণ করতে পারে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে। একই সঙ্গে তিনি মানবাধিকার রক্ষা ও বিভিন্ন দেশে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ ঠেকাতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।

পেরুতে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা পরিষদ বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিমার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগ মূহুর্তে বিমানবন্দরে দুতের্তে সাংবাদিকদের বলেন, “আইসিসি এখন অকেজো হয়ে গেছে এবং ফিলিপাইনের মতো ছোট দেশগুলোর বিরুদ্ধেই কেবল সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, আমরাও তাই করতে পারি।”

এর আগে, গতকাল (বুধবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জারি করা ডিক্রির পর আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করায় সম্প্রতি হেগের আন্তর্জাতিক আদালত রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া, ২০০৮ সালে জর্জিয়া যুদ্ধে রাশিয়া কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখছে এ সংস্থা।

সম্প্রতি শুধু রাশিয়া আইসিসি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নি; এর আগে দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি ও গাম্বিয়াও নিজেদেরকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭