‘টিম’ ট্রাম্পের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i26005-টিম’_ট্রাম্পের_সঙ্গে_যোগাযোগ_শুরু_করেছে_রাশিয়া
সিরিয়ার চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ১৭, ২০১৬ ২৩:৪৭ Asia/Dhaka
  • রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ
    রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ

সিরিয়ার চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

তিনি আশা করেন, সিরিয়ার সংঘাত নিরসনের ক্ষেত্রে আমেরিকার নতুন সরকার নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। সিরিয়ার জনগণই দেশটির ভাগ্য নির্ধারণ করবে -এমন একটি কাঠামোর আওতায় জাতিসংঘের সমর্থনে সিরিয়া বিষয়ক আলোচনা নতুন করে শুরু করার বিষয়ে যেকোনো পদক্ষেপকে মস্কো স্বাগত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।   

রুশ এ মন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা এখন পশ্চিমা দেশগুলোর উসকে দেয়া নজিরবিহীন চরমপন্থা এবং সন্ত্রাসবাদের কবলে পড়ে তছনছ হচ্ছে। সন্ত্রাসবাদের কবলে পড়া স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এছাড়া, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ সহকারী ইউরি উশাকভ বলেছেন, সম্প্রতি পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে ফোনোলাপ হয়েছে তাতেই প্রমাণ হয় যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দু নেতা একই রকমের মনোভাব পোষণ করেন। সিরিয়া সমস্যা সমাধানের ক্ষেত্রে ভবিষ্যতে এটি ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮