সেনা সরালে আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে: উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i26008-সেনা_সরালে_আমেরিকার_সঙ্গে_সম্পর্ক_স্বাভাবিক_হবে_উত্তর_কোরিয়া
উত্তর কোরিয়া বলেছে, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেয় তা হলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে পিয়ংইয়ং। পাশাপাশি কোরিয় উপদ্বীপে উত্তেজনা নিরসনের একটি শান্তি চুক্তিরও নিশ্চয়তা উত্তর কোরিয়া দেবে বলে জানানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ১৮, ২০১৬ ০৬:০৩ Asia/Dhaka
  • সেনা সরালে আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বলেছে, মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেয় তা হলেই কেবল ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে পিয়ংইয়ং। পাশাপাশি কোরিয় উপদ্বীপে উত্তেজনা নিরসনের একটি শান্তি চুক্তিরও নিশ্চয়তা উত্তর কোরিয়া দেবে বলে জানানো হয়েছে।

জেনেভায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সো সি পিয়ং। অবশ্য, পাশাপাশি  উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখবে বলেও পরিষ্কার ভাষায় জানিয়েছেন তিনি। এ সব তৎপরতা সাময়িক ভাবে অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

এ দিকে,  পিয়ংইয়ংয়ের পরমাণু তৎপরতার ইতি টানার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন বলে মে মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন। এ সম্পর্কে মন্তব্য করতে যেয়ে সি পিয়ং বলেন, বৈঠকের বিষয়ে উত্তর কোরিয়ার নেতা সিদ্ধান্ত নিবেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৮