মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন ক্ল্যাপার
মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান জেমস ক্ল্যাপার ইস্তফা দিয়েছেন। মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন প্রশাসন সাজাচ্ছেন তখন ইস্তফা দিলেন তিনি।
ছয় বছর ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর গতকাল পদত্যাগ পত্র জমা দেন বলে জানিয়েছেন ক্ল্যাপার। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএসহ ১৭টি গোয়েন্দা সংস্থার কাজ সমন্বয়ের দায়িত্ব পালন করতেন তিনি। এর আগে কংগ্রেসের শুনানিতে তিনি বলেছিলেন, জানুয়ারির ২০ তারিখে ট্রাম্প দায়িত্ব নেয়ার আগেই সরে দাঁড়াবেন তিনি।
ক্ল্যাপারের দায়িত্ব পালনের সময়েই এনএসএ’র গোপন দলিল ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক আড়িপাতা কর্মসূচির বিষয়টি বিশ্ব জানতে পেরেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৮