আমরা ভারতকে নিয়ে চিন্তিত নই: পাক বিমান বাহিনীর প্রধান
https://parstoday.ir/bn/news/world-i26599-আমরা_ভারতকে_নিয়ে_চিন্তিত_নই_পাক_বিমান_বাহিনীর_প্রধান
পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সোহাইল আমান বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ভারতকে নিয়ে আদৌ চিন্তিত নয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২৪, ২০১৬ ১০:০৩ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সোহাইল আমান
    বক্তব্য রাখছেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সোহাইল আমান

পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল সোহাইল আমান বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ভারতকে নিয়ে আদৌ চিন্তিত নয়।

নবম আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী ও সেমিনারে বক্তৃতা দেয়ার সময় আজ (বৃহস্পতিবার) তিনি এ কথা বলেছেন। সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন সেনা নিহত হওয়ার একদিন পর মার্শাল সোহাইল এ মন্তব্য করলেন। তিনি বলেন, ভারত যদি গোলাগুলি থেকে বিরত থাকে তবে সেটিই ভালো। কাশ্মির সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে সোহাইল আমান বলেন, “নয়াদিল্লির উচিত নীতি-আদর্শের ওপর দাঁড়িয়ে কথা বলা; তাহলে আমাদের সম্পর্ক উন্নত হবে।”

গতকাল ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় সীমান্তে অন্তত ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে পাকিস্তানের তিন সেনা ও ১০ বেসামরিক নাগরিক রয়েছে। ভারতের পক্ষে সাত সেনার নিশ্চিত মৃত্যুর কথা বলেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। গতকালের এসব হত্যাকাণ্ডের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা এবং বাগযুদ্ধ বেড়ে গেছে। ২০০৩ সালে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর সীমান্ত সংঘর্ষে গতকালই একদিনে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪