পাক সেনাপ্রধানের অবসর: শোক-দুঃখে ভক্তের আত্মহত্যা
-
জেনারেল রাহিল শরীফ
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের অবসরের প্রতিবাদে তার এক ভক্ত বিষপানে আত্মহত্যা করেছেন। বন্দরনগরী করাচিতে এ ঘটনা ঘটেছে। গত ২৯ নভেম্বর জেনারেল রাহিল শরীফ পাকিস্তানের সেনাপ্রধানের পদ থেকে অবসর নিয়েছেন।
কয়েকদিন আগে ৬৪ বছর বয়সী লুৎফ আমিন শিবলি নামের ওই ব্যক্তি বিষপান করেছিলেন এবং গতকাল (বুধবার) তিনি মারা যান। এর আগে করাচি প্রেস ক্লাবের সামনে বেশ কিছুদিন ধরে জেনারেল রাহিল শরীফের অবসরের বিরুদ্ধে লুৎফ আমিন অনশন করে আসছিলেন। তিনি এক সময় করাচি পোর্ট ট্রাস্টে শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
লুৎফ আমিন গত ১ নভেম্বর থেকে তার প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। সে সময় তিনি হুমকি দিয়েছিলেন, যদি জেনারেল রাহিল শরীফের চাকরির মেয়াদ বাড়ানো না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন। তিনি আরো বলেছিলেন, “একমাত্র জেনারেল রাহিল শরীফ সন্ত্রাসবাদ ও সামাজিক অনাচার থেকে দেশকে বাঁচাতে পারেন।”
গত ২৭ নভেম্বর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জেনারেল রাহিলের অবসরের পরিকল্পনা ঘোষণা দেয়ার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে মারাত্মক অসুস্থ অব্স্থায় জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়। অ বস্থার অবনতি হলে আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই তিনি মারা যান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১