আলেপ্পোয় সন্ত্রাসীদের হামলায় রুশ কর্নেল নিহত
https://parstoday.ir/bn/news/world-i27661-আলেপ্পোয়_সন্ত্রাসীদের_হামলায়_রুশ_কর্নেল_নিহত
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় উগ্র সন্ত্রাসীদের মর্টার হামলায় রাশিয়ার একজন কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। কয়েকদিন আগে তিনি মর্টারের গোলার আঘাতে আহত হয়েছিলেন। রুশ এ সেনা কর্মকর্তার মৃত্যুর খবর আজ (বুধবার) নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৪:০৪ Asia/Dhaka
  • কর্নেল রুসলান গালিতস্কি
    কর্নেল রুসলান গালিতস্কি

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় উগ্র সন্ত্রাসীদের মর্টার হামলায় রাশিয়ার একজন কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। কয়েকদিন আগে তিনি মর্টারের গোলার আঘাতে আহত হয়েছিলেন। রুশ এ সেনা কর্মকর্তার মৃত্যুর খবর আজ (বুধবার) নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কয়েকদিন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে থাকার পর অবশেষে মারা গেছেন কর্নেল রুসলান গালিতস্কি। তিনি সিরিয়ায় সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।

২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। মস্কো গত মঙ্গলবারও বলেছে, সিরিয়ার সরকারকে সামরিক সহযোগিতা দেয়া অব্যাহত থাকবে। একইদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এরইমধ্যে রাশিয়ার কয়েকজন সেনা নিহত হওয়ার পাশাপাশি কয়েকটি যুদ্ধবিমান এবং অন্তত একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এছাড়া, পাইলট নিহত হয়েছেন একজন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭