ব্রিটেন থেকে অস্ট্রেলিয়ার স্বাধীন হওয়া উচিত: প্রধানমন্ত্রী ম্যালকম
https://parstoday.ir/bn/news/world-i28567-ব্রিটেন_থেকে_অস্ট্রেলিয়ার_স্বাধীন_হওয়া_উচিত_প্রধানমন্ত্রী_ম্যালকম
ব্রিটেন থেকে অস্ট্রেলিয়াকে আলাদা করার জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি বলেছেন, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর অস্ট্রেলিয়ার উচিত হবে- একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করা।    
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৬ ০৯:৩৫ Asia/Dhaka
  • অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল
    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

ব্রিটেন থেকে অস্ট্রেলিয়াকে আলাদা করার জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তিনি বলেছেন, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর অস্ট্রেলিয়ার উচিত হবে- একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করা।    

অস্ট্রেলিয়ায় বর্তমানে ফেডারেল পার্লামেন্টারি ও সাংবিধানিক রাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু রয়েছে এবং ব্রিটিশ রানী দেশটির আনুষ্ঠানিক প্রধান। তবে অস্ট্রেলিয়ার শাসনকাজে তার ভূমিকা নিতান্তই আলংকারিক বলে মনে করা হয়। এ অবস্থায় ম্যালকম টার্নবুল ব্রিটিশ রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য অস্ট্রেলিয়ার রাজনীতিবিদদের প্রতি গতকাল (শনিবার) নতুন করে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে সফলতা পেতে হলে তৃণমূল পর্যায় থেকে আন্দোলন গড়ে তুলতে হবে।  এর আগেও তিনি এ নিয়ে চেষ্টা চালিয়েছেন তবে তাতে তিনি সফল হন নি। তিনি বলেন, এ ইস্যুতে একটি গণভোটেরও আয়োজন করা যেতে পারে। তবে এখনই তার জন্য সঠিক সময় নয়, উপযুক্ত সময় আসবে ব্রিটিশ রানীর মৃত্যুর পর। টার্নবুল বলেন, দেশপ্রেম থেকেই অস্ট্রেলিয়াকে আলাদা প্রজাতন্ত্র হিসেবে দেখতে চান তিনি।

এদিকে, ম্যালকম টার্নবুলের এ বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা বিল শর্টেন টুইটার বার্তায় তার সমালোচনা করেছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮