জাতিসংঘ ভবনে আগুন দেয়ার হুমকি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট!
https://parstoday.ir/bn/news/world-i29107-জাতিসংঘ_ভবনে_আগুন_দেয়ার_হুমকি_দিলেন_ফিলিপাইনের_প্রেসিডেন্ট!
জাতিসংঘের ভবন আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেছেন, যে কেউ জাতিসংঘে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। কিন্তু তিনি যখন আমেরিকায় যাবেন তখন জাতিসংঘের ভবনে আগুন লাগিয়ে দেবেন। ওই বিশ্বসংস্থাটি নিরপেক্ষ নয় বলেও তিনি মন্তব্য করেন।
(last modified 2026-02-27T09:00:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৬ ১৮:৪৬ Asia/Dhaka
  • রদ্রিগো দুতের্তে
    রদ্রিগো দুতের্তে

জাতিসংঘের ভবন আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেছেন, যে কেউ জাতিসংঘে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। কিন্তু তিনি যখন আমেরিকায় যাবেন তখন জাতিসংঘের ভবনে আগুন লাগিয়ে দেবেন। ওই বিশ্বসংস্থাটি নিরপেক্ষ নয় বলেও তিনি মন্তব্য করেন।

দেশটির দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ হুমকি দেন। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন ফিলিপাইনে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের হত্যার বিষয়ে তদন্তের দাবি তোলার পর দুতের্তে একের পর এক সংস্থাটির সমালোচনা করে যাচ্ছেন।

জাতিসংঘ বলছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দুতের্তে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্তত ছয় হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

দুতের্তে এর প্রতিক্রিয়ায় বলেছেন, তার দেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসবে। একইসঙ্গে আমেরিকার সঙ্গেও সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪