দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্য আকাশে হেলিকপ্টার থেকে ফেলে দেবো: হুমকি দুতের্তের
https://parstoday.ir/bn/news/world-i29515-দুর্নীতিবাজ_কর্মকর্তাদের_মধ্য_আকাশে_হেলিকপ্টার_থেকে_ফেলে_দেবো_হুমকি_দুতের্তের
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্য আকাশে হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার হুমকি দিয়েছেন। এর আগে এ জাতীয় কাজ করেছেন বলেও ঘোষণা করেছেন তিনি।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৬ ১৮:৩৩ Asia/Dhaka
  • দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্য আকাশে হেলিকপ্টার থেকে ফেলে দেবো: হুমকি দুতের্তের

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্য আকাশে হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার হুমকি দিয়েছেন। এর আগে এ জাতীয় কাজ করেছেন বলেও ঘোষণা করেছেন তিনি।

প্রেসিডেন্ট দুতের্তে দেশটির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি দুর্নীতি করেন তবে ম্যানিলায় আপনাদের হেলিকপ্টারে তুলে মাঝ আকাশ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। ফিলিপাইনে মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তিনি।

এমন আগেও করেছেন বলেও এ হুঁশিয়ারি উচ্চারণের সময়ে স্বীকার করেন তিনি। আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানোর কথা আবারো স্বীকার করলেন তিনি।

অবশ্য তার মুখপাত্র প্রেসিডেন্টের এ সংক্রান্ত কথাবার্তাকে বিশেষ গুরুত্ব দেন নি। তিনি একে ফিলিপাইনের ‘নগর জীবনের কথাবার্তা হিসেবে দাবি করেন। চলতি মাসের গোড়ার দিকে দুতের্তের আরেক মুখপাত্র মার্টিন আনডানারও প্রায় একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট দুতের্তের কথা গুরুত্বের সঙ্গে নেয়া উচিত তবে ওসব কথা শাব্দিক অর্থে নেয়া ঠিক হবে না।# 

পার্সটুডে/মূসা রেজা/২৯