বেইজিং বৈঠকে সিপিইসিভুক্ত হলো পাকিস্তানের পানি নিরাপত্তা
https://parstoday.ir/bn/news/world-i29587-বেইজিং_বৈঠকে_সিপিইসিভুক্ত_হলো_পাকিস্তানের_পানি_নিরাপত্তা
পাকিস্তানের পানি নিরাপত্তাকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র অবকাঠামোভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ এবং বেইজিং। ১৯৬০ সালে সই করা সিন্ধু পানি চুক্তি পর্যালোচনা করা হবে বলে ভারতের হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৬ ১২:০০ Asia/Dhaka
  • বেইজিং বৈঠকে  সিপিইসিভুক্ত হলো পাকিস্তানের পানি নিরাপত্তা

পাকিস্তানের পানি নিরাপত্তাকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র অবকাঠামোভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ এবং বেইজিং। ১৯৬০ সালে সই করা সিন্ধু পানি চুক্তি পর্যালোচনা করা হবে বলে ভারতের হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বেইজিং-এ অনুষ্ঠিত সিপিইসি’র ষষ্ঠ যৌথ সহযোগিতা কমিটিতে এ সিদ্ধান্ত হয়েছে। এতে পানি ক্ষেত্রে পাকিস্তানের পুরো সম্ভাব্যতা যাচাই  করার সিদ্ধান্ত নেয়া হয়। সিপিইসি’র নীতি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের শীর্ষ ফোরাম হলো জেসিসি।

এ ছাড়া, পাকিস্তানের চার প্রদেশের গণ পরিবহন প্রকল্পগুলোকে সিপিইসি ভুক্ত করার নীতিগত সিদ্ধান্তও নিয়েছে জেসিসি। পরিবহন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের আর্থিক ও কারিগরি বিষয়ক অনুমোদনের পর এসব প্রকল্পকে আনুষ্ঠানিক ভাবে সিপিইসি’র অন্তর্ভুক্ত করা হবে। 

আগামী বছরের ফেব্রুয়ারিতে পরিবহন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এ  বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।#

 পার্সটুডে/মূসা রেজা/৩০