পুরোপুরি দায়েশ মুক্ত হলো মসুল বিশ্ববিদ্যালয়
জানুয়ারি ১৪, ২০১৭ ১৬:৪৩ Asia/Dhaka
ইরাকের সন্ত্রাস বিরোধী বিভাগ সিটিএস মসুল বিশ্ববিদ্যালয় পুরোপুরি দায়েশ মুক্ত করেছে। কৌশলগত এ নগরীকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মুক্ত করার অভিযানের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করে ইরাকি বাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র আল-সুমারিয়া চ্যানেলকে বলেছে, আজ(শনিবার) মসুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পুরোপুরি মুক্ত করা হয়। গতকাল ইরাকি নিরাপত্তা বাহিনী এ এলাকায় ঢোকে এবং কয়েকটি ভবনকে মুক্ত করে।
বিশ্ববিদ্যালয়কে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে দায়েশ এবং রাসায়নিক অস্ত্র তৈরির জন্য এর গবেষণাগারকে ব্যবহার করেছে বলেও খবর পাওয়া গেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৪
ট্যাগ