পরমাণু সমঝোতা ধরে রাখা উচিত: ট্রাম্পকে সামান্থা পাওয়ার
-
জাতিসংঘে নিযুক্ত মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার
জাতিসংঘে নিযুক্ত মার্কিন বিদায়ী রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা কাজ করছে এবং প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের উচিত একে সংরক্ষণ করা।
জাতিসংঘ সদরদপ্তরে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সামান্থা পাওয়ার এসব কথা বলেন। ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা সংরক্ষণ করে ট্রাম্প নিজের বিজ্ঞতার পরিচয় দেবেন বলেও তিনি আশা করনে।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এরইমধ্যে তিনি পরমাণু সমঝোতা বাতিল করার হুমকি দিয়েছেন। এছাড়া সম্ভাব্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত বুধবার বলেছেন, পরমাণু সমঝোতার বিষয়টি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনার সুপারিশ করবেন তিনি। অবশ্য, ইরান বলে আসছে পরমাণু সমঝোতা নিয়ে তেহরান আর আলোচনা-পর্যালোচনা করবে না; কাউকে করতেও দেবে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪