মার্কিন সেনাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল পোল্যান্ড
পোল্যান্ড সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিতে হাজার হাজার মার্কিন সেনাকে স্বাগত জানিয়েছে। ন্যাটো সেনা মোতায়েনের অংশ হিসেবে এসব সেনা পোল্যান্ডে পৌঁছেছে।
মার্কিন সেনাদের স্বাগত জানানোর অনুষ্ঠানে অংশ নেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী বেয়াতা সিজিদলো। তিনি পোল্যান্ডের মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতিকে দেশটির জন্য একটি ‘মহান দিবস’ হিসেবে উল্লেখ করেন। পোল্যান্ডের মাটিতে মার্কিন সেনাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, "তাদের উপস্থিতিতে দেশটির জনগণ অত্যন্ত আনন্দিত হয়েছেন।"
পূর্ব ইউরোপের মিত্রদের শক্তিশালী করার লক্ষ্য ন্যাটো কর্মসূচি অনুযায়ী সেনা এবং ব্যাপক পরিমাণে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। শীতল যুদ্ধের পর এই প্রথম ইউরোপে এত ব্যাপক সংখ্যক সশস্ত্র মার্কিন সেনা ইউরোপে মোতায়েন করা হলো।
এস্তোনিয়া থেকে বুলগেরিয়া পর্যন্ত সাতটি দেশে এসব মার্কিন সেনা মোতায়েন করা হবে এবং তাদের সদর দফতর হবে জার্মানিতে।
এদিকে, ন্যাটো সেনা মোতায়েনকে ‘সত্যিকারের আগ্রাসী’ তৎপরতা বলে অভিহিত করেছে রাশিয়া। ইউরোপে মার্কিন সেনাদের ব্যাপক উপস্থিতি রাশিয়ার জন্য সরাসরি হুমকি বলেও অভিহিত করে মস্কো।#
পার্সটুডে/মূসা রেজা/১৫