তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থানের জন্য ওবামা দায়ী: নুরি আল-মালেকি
https://parstoday.ir/bn/news/world-i31363-তাকফিরি_সন্ত্রাসীগোষ্ঠী_দায়েশের_উত্থানের_জন্য_ওবামা_দায়ী_নুরি_আল_মালেকি
ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালেকি বলেছেন, দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থান এবং বিস্তারের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়ী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৭ ১৫:৩১ Asia/Dhaka
  • তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থানের জন্য ওবামা দায়ী: নুরি আল-মালেকি

ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল-মালেকি বলেছেন, দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের উত্থান এবং বিস্তারের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়ী।

দায়েশকে সৃষ্টি করেছে ওবামা প্রশাসন উল্লেখ করে তিনি আরো বলেন, ফলে ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে প্রচণ্ড রক্তপাত ঘটেছে।

স্কাই নিউজ আরাবিয়াকে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ সব কথা বলেন ইরাকের ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব মালেকি।

চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মালেকি সরকারের দুর্বলতাাকে দায়েশের উত্থানের জন্য দায়ী করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ইরাকে পপুলার লিবারেশন ইউনিট বা হাশাদ আশ-শাবি গঠনের মধ্য দিয়ে  দায়েশ মোকাবেলার ক্ষেত্রে ইরাকের সরকারি বাহিনী দুর্বল হয়ে পড়ে।

অথচ উত্তরাঞ্চলীয় নগরী মসুল মুক্ত করার অভিযানে সরকারি বাহিনী এবং কুর্দি বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে হাশাদ আশ-শাবি। অক্টোবরের ১৭ তারিখ থেকে এ গুরুত্বপূর্ণ অভিযান শুরু হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯