আমেরিকার সঙ্গে গঠনমূলক আলোচনায় প্রস্তুত রাশিয়া: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i31444-আমেরিকার_সঙ্গে_গঠনমূলক_আলোচনায়_প্রস্তুত_রাশিয়া_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আমেরিকার সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, মস্কো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে সময় আছে এবং আমেরিকার সঙ্গে সংলাপকে গঠনমূলক পর্যায়ে নিতে মস্কো তার নিজের ভূমিকা পালন করতে প্রস্তুত।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ২০, ২০১৭ ২৩:৫১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আমেরিকার সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, মস্কো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে সময় আছে এবং আমেরিকার সঙ্গে সংলাপকে গঠনমূলক পর্যায়ে নিতে মস্কো তার নিজের ভূমিকা পালন করতে প্রস্তুত।

ল্যাভরভ বলেন, কিছু আধুনিক চ্যালেঞ্জসহ সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলার কার্যকর জবাব খুঁজে পেতে রাশিয়া এ সংলাপ করতে চায়। শুক্রবার মস্কোয় সাংহাই সহযোগিতা পরিষদের সদস্যদের সঙ্গে রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। তিনি আরো জানান, নির্বাচনের আগের দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্প যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে কী ভূমিকা নেন তার দিকে নজর রাখবে মস্কো। ট্রাম্পের ওইসব প্রতিশ্রুতির মধ্যে ছিল উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করা।  

নির্বাচনের আগে থেকেই ট্রাম্প রাশিয়ার সঙ্গে আমেরিকার উন্নত সম্পর্কের কথা বলে আসছেন। ২০১৪ সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের ঘটনা নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১