শান্তি আলোচনা শুরু: যোগ দিচ্ছে সিরিয়ার সরকার ও বিরোধীরা
https://parstoday.ir/bn/news/world-i31641-শান্তি_আলোচনা_শুরু_যোগ_দিচ্ছে_সিরিয়ার_সরকার_ও_বিরোধীরা
কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু হয়েছে। এতে যোগ দিচ্ছে সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট গেরিলা গোষ্ঠীর নেতারা। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় দু দিনের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এতে তিন দেশেরই শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা অংশ নিচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৭ ১৫:০৫ Asia/Dhaka
  • সিরিয়া বিষয়ক আস্তানা বৈঠক
    সিরিয়া বিষয়ক আস্তানা বৈঠক

কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু হয়েছে। এতে যোগ দিচ্ছে সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট গেরিলা গোষ্ঠীর নেতারা। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় দু দিনের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এতে তিন দেশেরই শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা অংশ নিচ্ছেন।

আজ (সোমবার) আস্তানার রিক্সোস প্রেসিডেন্ট হোটেলে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকের শুরুতে কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী কায়রাত আব্দরাকমানভ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বৈঠকের প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে এবং এটি রুদ্ধদ্বার বৈঠক হবে। এতে সিরিয়া সরকারের পক্ষে মধ্যস্থতা করবে ইরান ও রাশিয়া। অন্যদিকে, সিরিয়ার গেরিলাদের পক্ষে মধ্যস্থতা করছে তুরস্ক। মধ্যস্থতাকারীরা সরাসরি আলোচনার পক্ষে মত দিয়েছেন। তবে গেরিলারা প্রথম অধিবেশনে সরাসরি আলোচনায় অংশ নিতে রাজি হয় নি।

আজকের বৈঠক শুরুর আগে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা দীর্ঘসময় ধরে আলোচনা করেন। এ উপলক্ষে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা আস্তানা গেছেন। তিনি গতকাল ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী এবং ‌আস্তানা বৈঠকে তেহরানের প্রতিনিধিদলের প্রধান হোসেইন জাবেরি আনসারির সঙ্গে বৈঠক করেছেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩