প্রায় ১ মাস পর মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/world-i31659-প্রায়_১_মাস_পর_মধ্যপ্রাচ্যে_মোতায়েন_হচ্ছে_মার্কিন_বিমানবাহী_রণতরী
মার্কিন বিমানবাহী রণতরী জর্জ এইচ. ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। চলতি মাসের ২১ তারিখে এ রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গত প্রায় এক মাস ধরে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন রণতরী মোতায়েন ছিল না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৩, ২০১৭ ২২:০৯ Asia/Dhaka
  • প্রায় ১ মাস পর মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী

মার্কিন বিমানবাহী রণতরী জর্জ এইচ. ডব্লিউ. বুশ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। চলতি মাসের ২১ তারিখে এ রণতরী মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গত প্রায় এক মাস ধরে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন রণতরী মোতায়েন ছিল না।

রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ নির্ধারিত ৮ মাসে বদলে ১৩ মাসে শেষ হওয়ায় বুশকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সম্ভব হয়নি। গত মাসের ৩০ তারিখে মধ্যপ্রাচ্য ত্যাগ করেছিল মার্কিন রণতরী ডোয়াইট ডি আইজেনহাওয়ার। এরপর সেখানে আর কোনো মার্কিন রণতরী মোতায়েন ছিল না।

স্ট্রিপস ডট কম নামের একটি ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীকে নিজ নৌবহরের প্রস্তুতি বজায় রাখতে হিমসিম খেতে হচ্ছে। গত প্রায় এক শতাব্দীর মধ্যে মার্কিন নৌবহরের আকার সবচেয়ে হ্রাস পেয়েছে। অন্যদিকে নৌবহর মোতায়েনের চাহিদা বেড়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩