সেনা সরান নইলে লজ্জাজনক পরাজয়: ট্রাম্পকে তালেবান
-
আফগানিস্তােন মোতায়েন মার্কিন সেনা
আফগানিস্তানের তালেবান গেরিলারা নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিন অনথ্যায় ‘লজ্জাজনক’ পরাজয়ের জন্য প্রস্তুত হোন।
ট্রাম্পের উদ্দেশে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক খোলা চিঠিতে তালেবান বলেছে, “গত ১৫ বছর ধরে মার্কিন বাহিনী আফগানিস্তানে রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ছাড়া কিছুই অর্জন করতে পারে নি। সে কারণে এই যুদ্ধ বন্ধের প্রধান দায়িত্ব আপনার কাঁধে।” তালেবান আরো বলেছে, কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয় করার পরও আফগানিস্তানে ফলাফলশূণ্য যুদ্ধে মার্কিন বাহিনী তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। পাশাপাশি এ চিঠিতে তালেবান ট্রাম্পকে বলেছে, মার্কিন জেনারেলরা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে আফগানিস্তানের বিষয়ে অবাস্তব রিপোর্ট দিয়েছেন।
বর্তমানে আফগানিস্তানে ৮,৪০০ মার্কিন সেনা রয়েছে এবং তারা সেখানে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
আফগানিস্তান ও তালেবান ইস্যুতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তেমন কিছু বলেন নি। তবে, তার প্রতিরক্ষামন্ত্রী ‘পাগলা কুকুর’ খ্যাত জেমস ম্যাটিস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল মাইকেল ফিন আফগানিস্তান দখলদারিত্বের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪