রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান সিরিয়ায় দায়েশ অস্ত্রাগারে হামলা চালাল
-
দায়েশ অবস্থানে বোমা ফেলছে টিইউ-২২এম৩ বোমারু বিমান
সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অস্ত্রাগারে হামলা করেছে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানবহর। অভিযানে অংশ নেয়া বিমানগুলো রাশিয়া থেকে উড়ে গিয়ে হামলা করেছে। অভিযান শেষে বোমারু বিমানগুলো রুশ ঘাঁটিতে ফিরে গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) জানিয়েছে, এ অভিযানে ছয়টি টিইউ-২২এম৩ বোমারু বিমান অংশ নেয়। গোলা-গুলি এবং বিস্ফোরক উৎপাদনে জড়িত দায়েশের একটি কারখানায় বিমানগুলো হামলা চালায়। এছাড়া, ওই এলাকার আশপাশের অস্ত্রাগারেও হামলা চালানো হয়।
সিরিয়ার আকাশে বোমারু বিমানবহরকে পাহারা দিয়েছে হেমেইমিম বিমানঘাঁটি থেকে উড়ে যাওয়া এসইউ-৩০এসএম এবং এসইউ-৩৫এস যু্দ্ধবিমান।
রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলো শনিবার দেইর আজ-জোরের দায়েশ লক্ষ্যবস্তুতে হামলার শুরু করে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪