‘১৮ মাসের মধ্যে ইইউ’র একক মুদ্রা ইউরোর মৃত্যু ঘটবে’
ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর মৃত্যু ঘটবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ইউরোপীয় ইউনিয়নে আমেরিকার সম্ভাব্য রাষ্ট্রদূত অধ্যাপক টেড ম্যালোচ। ব্রিটেনে বসবাসকারী ম্যালোচ দেশটির সরকারি অর্থ পরিচালিত সম্প্রচার সংস্থা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ ভবিষ্যৎবাণী করেন।
তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে একক মুদ্রা ইউরোর পতন ঘটবে। এ মুদ্রা বিলীন হওয়ার পথে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দেড় বছরের মাথায় এর পতন ঘটবে।
একাই এ ধরণের ভবিষ্যৎবাণী করছেন না বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন বিশ্বব্যাংকে খ্যাতনামা অর্থনীতিবিদ জোসেপ স্টিংলিস এ বিষয় নিয়ে পুরো একটি বইও লিখেছেন।
এ ছাড়া ,তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার ৯০ দিনের মধ্যে ওয়াশিংটন এবং লন্ডন অবাধ বাণিজ্য চুক্তি করতে পারে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬