স্বাধীন দেশে হস্তক্ষেপের দিন শেষ: থেরেসা মে
-
বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় বক্তব্য রাখেন থেরেসা মে
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, বিশ্বের স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ও ব্রিটেনের হস্তক্ষেপের দিন শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র সফররত মে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার রিপাবলিকান আইন প্রণেতাদের এক সম্মেলনে এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, “বিশ্বকে ‘আমাদের মতো করে সাজাতে’ স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটেন ও আমেরিকা যে হস্তক্ষেপ করত তার দিন শেষ হয়ে গেছে।”
তবে একইসঙ্গে তিনি একথাও বলেছেন, এই দুই শক্তির উচিত যথারীতি বিশ্বকে নেতৃত্ব দেয়া এবং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করা। তিনি চ্যালেঞ্জ বোঝাতে গিয়ে সিরিয়া সংকট ও জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, “এটা করতে গিয়ে অতীতের ব্যর্থ নীতি অনুসরণ করলে চলবে না। তবে প্রকৃত হুমকি আসলে সেটিকে অবশ্যই প্রতিহত করতে হবে এবং আমাদের স্বার্থ রক্ষার প্রয়োজন হলে হস্তক্ষেপ করতে হবে।”
থেরেসা মে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানান। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭