আমি মুসলমান হিসেবে নিবন্ধন করব: মেডেলিন অলব্রাইট
https://parstoday.ir/bn/news/world-i31885-আমি_মুসলমান_হিসেবে_নিবন্ধন_করব_মেডেলিন_অলব্রাইট
আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট জানিয়েছেন, তিনি নিজেকে মুসলমান হিসেবে নিবন্ধন করাতে প্রস্তুত রয়েছেন। দেশটির নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী তৎপরতার প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষকরে ট্রাম্প প্রশাসন মুসলমানদেরকে আলাদাভাবে নিবন্ধন করাবে বলে যে কথা শোনা যাচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছেন তিনি। মেডেলিন অলব্রাইট হচ্ছেন আমেরিকার প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৭ ১২:২৭ Asia/Dhaka
  • মেডেলিন অলব্রাইট
    মেডেলিন অলব্রাইট

আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট জানিয়েছেন, তিনি নিজেকে মুসলমান হিসেবে নিবন্ধন করাতে প্রস্তুত রয়েছেন। দেশটির নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী তৎপরতার প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষকরে ট্রাম্প প্রশাসন মুসলমানদেরকে আলাদাভাবে নিবন্ধন করাবে বলে যে কথা শোনা যাচ্ছে, তার প্রতিবাদ জানিয়েছেন তিনি। মেডেলিন অলব্রাইট হচ্ছেন আমেরিকার প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী।

তিনি এক টুইট বার্তায় বলেছেন, "আমি মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে মুসলিম হিসেবে নিবন্ধন করাতে প্রস্তুত।" এ পর্যন্ত আমেরিকার প্রায় ৩০ হাজার মানুষ মুসলমানদের আলাদা নিবন্ধনের পরিকল্পনার প্রতিবাদে নিজেদেরকে মুসলমান হিসেবে নিবন্ধন করানোর জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

নির্বাচনের আগে মুসলিম নিবন্ধন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি আমেরিকায় মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন ট্রাম্প। সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা না দেয়ার বিষয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তার মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিবন্ধনের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি নাকচ না করে দিয়ে বলেন, এ জন্য তার আরো সময় ও তথ্যের প্রয়োজন। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭