ইউরোর মৃত্যু ঘটবে না, টিকে থাকবে: ইউরোজোনের প্রধান অর্থনীতিবিদ
https://parstoday.ir/bn/news/world-i31887-ইউরোর_মৃত্যু_ঘটবে_না_টিকে_থাকবে_ইউরোজোনের_প্রধান_অর্থনীতিবিদ
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র একক মুদ্রা হিসেবে ইউরো টিকে থাকবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন ইউরোজোনের প্রধান অর্থনীতিবিদ ক্লজ ভিস্টেনসেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৭ ১৩:২৫ Asia/Dhaka
  • ইউরোর মৃত্যু ঘটবে না, টিকে থাকবে: ইউরোজোনের প্রধান অর্থনীতিবিদ

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র একক মুদ্রা হিসেবে ইউরো টিকে থাকবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন ইউরোজোনের প্রধান অর্থনীতিবিদ ক্লজ ভিস্টেনসেন।

আগামী ১৮ মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর পতন ঘটবে এবং এ মুদ্রা বিলীন হওয়ার পথে রয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নে আমেরিকার সম্ভাব্য রাষ্ট্রদূত অধ্যাপক টেড ম্যালোচ বক্তব্য দেয়ার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভিস্টেনসেন।

ব্রিটেনে বসবাসকারী ম্যালোচ দেশটির সরকারি অর্থে পরিচালিত সম্প্রচার সংস্থা বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইউরোর পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন।

কিন্তু রুশ সংবাদ মাধ্যম স্পুৎনিককে দেয়া সাক্ষাৎকারে ভিস্টেনসেন বলেন, ইউরোর ভবিষ্যৎ নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এ ধরনের সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সতর্কতাও উচ্চারণ করেন তিনি।

ভিস্টেনসেন আরো বলন, ইউরোর ভবিষ্যৎ নিয়ে টেড ম্যালোচ যা বলেছেন তা ভুল হয়েছে। ইউরো রক্ষা পাবে এবং তা টিকে থাকবে বলে তিনি জোরালো আশা ব্যক্ত করেন।#

পার্সটুডে/মূসা রেজা/২৭