ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পকে বক্তব্য দিতে দেয়া হবে না: করবিন
https://parstoday.ir/bn/news/world-i32545-ব্রিটিশ_পার্লামেন্টে_ট্রাম্পকে_বক্তব্য_দিতে_দেয়া_হবে_না_করবিন
ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটিশ পার্লোমেন্টে বক্তব্য দিতে দেয়া হবে না। ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পকে বক্তৃতার অনুমতি দেয়া হবে না বলে স্পিকার জন বারকাউ ঘোষণা দেয়ার পর করবিন সে বক্তব্যকেই মূলত সমর্থন দিলেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ১৫:০৩ Asia/Dhaka
  • ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন
    ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন

ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটিশ পার্লোমেন্টে বক্তব্য দিতে দেয়া হবে না। ব্রিটিশ পার্লামেন্টে ট্রাম্পকে বক্তৃতার অনুমতি দেয়া হবে না বলে স্পিকার জন বারকাউ ঘোষণা দেয়ার পর করবিন সে বক্তব্যকেই মূলত সমর্থন দিলেন।

বারকাউ বলেছেন, তিনি ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দেয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন না। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বারকাউ। তিনি বলেন, ট্রাম্পের এ পদক্ষেপের তিনি জোরালো বিরোধিতা করছেন। চলতি মাসের শেষ দিকে ট্রাম্প ব্রিটেন সফরে যাবেন বলে কথা রয়েছে।  

বারকাউয়ের এ ঘোষণাকে অনেকটা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। কারণ ব্রিটেন সবসময় আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছে এবং যুদ্ধবিগ্রহ থেকে শুরু করে আন্তর্জাতিক সব ইস্যুতে আমেরিকাকে অন্ধ সমর্থন দিয়ে থাকে। কিন্তু ব্রিটিশ স্পিকার বারকাউ এ সিদ্ধান্ত নেয়ার পর দেশটির বহু পার্লামেন্ট সদস্য তার প্রতি সমর্থন দিয়েছেন এবং প্রশংসা করেছেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭