মার্কিন নাগরিকত্ব ছাড়লেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i32663-মার্কিন_নাগরিকত্ব_ছাড়লেন_ব্রিটিশ_পররাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ২০১৬ সালে মার্কিন নাগরিকত্ব বাতিল করেছেন। গতকাল (বুধবার) ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস’র তথ্য থেকে এ কথা জানা গেছে। গত বছর মোট ৫,৪১১ জন মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৭ ০৯:৩৯ Asia/Dhaka
  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন (ফাইল ফটো)
    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন (ফাইল ফটো)

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ২০১৬ সালে মার্কিন নাগরিকত্ব বাতিল করেছেন। গতকাল (বুধবার) ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস’র তথ্য থেকে এ কথা জানা গেছে। গত বছর মোট ৫,৪১১ জন মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন।

আইআরএস’র তথ্য অনুসারে যেকোনো সময়ের চেয়ে এখন মার্কিন নাগরিকত্ব ছাড়ার কিংবা দীর্ঘমেয়াদি আবাসিক অনুমতি বাতিলের হার বেশি।

বরিস জনসন ১৯৬৪ সালে নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে জন্মগ্রহণ করেছিলেন। দৃশ্যত তিনি ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বলে মনে করা হচ্ছে। ২০‌১৪ সালে ব্রিটেনের রাজধানী লন্ডনে একটি বাড়ি বিক্রি করার পর জনসনকে বিশাল অংকের ট্যাক্স দিতে হয়েছিল। সে সময় তিনি আইআরএস’র কাছে ক্ষিপ্ত হয়ে অভিযোগ করেছিলেন।

মার্কিন নাগরিকদের ট্যাক্স নির্ধারণ করা হয় বিশ্বব্যাপী তাদের আয়ের ওপর ভিত্তি করে। জনসন ব্রিটেনের ইটোন ও অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। তার বয়স যখন পাঁচ বছর তখন তিনি সর্বশেষ আমেরিকায় বসবাস করেন। তার পূর্ব পুরুষ তুরস্ক ও রাশিয়ার নাগরিক ছিল।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯