আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১২:৫১ Asia/Dhaka
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাক সামরিক বাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর প্রধান মেজর জেনারেল গাফুর এক টুইট বার্তায় এ কথা জানান হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুই দেশের সীমান্ত পুরোপুরি বন্ধ থাকবে বলেও টুইট বার্তায় জানানো হয়েছে। এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র পাকিস্তানের সংবাদ মাধ্যমকে বলেছে, সীমান্ত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত উচ্চ পর্যায় থেকে নেয়া হয়েছে।
তিনি আরো জানান, পাকিস্তানের সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে বিশদ শলা-পরামর্শের পর সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭
ট্যাগ