পাকিস্তান বিরোধী প্রক্সি যুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে: নওয়াজ
https://parstoday.ir/bn/news/world-i33474-পাকিস্তান_বিরোধী_প্রক্সি_যুদ্ধে_আফগানিস্তানকে_ব্যবহার_করা_হচ্ছে_নওয়াজ
তুরস্ক সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, পাকিস্তানের বিরোধী প্রক্সি যুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বাইরের সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা করছে। লাহোরে দ্বিতীয় দফা সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযোগ করলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ০৯:০২ Asia/Dhaka
  • পাকিস্তান বিরোধী প্রক্সি যুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে: নওয়াজ

তুরস্ক সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অভিযোগ করেছেন, পাকিস্তানের বিরোধী প্রক্সি যুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বাইরের সন্ত্রাসীরা পাকিস্তানের বিরুদ্ধে হামলা করছে। লাহোরে দ্বিতীয় দফা সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযোগ করলেন তিনি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক গেছেন নওয়াজ। আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন, পাকিস্তানের অগ্রগতিই বর্তমান সহিংস ঘটনাবলীর কারণ হয়ে উঠেছে। তিনি বলেন, স্থিতিশীল অর্থনীতি, বিদ্যুৎ সংকটের সমাধানের দিকে এগিয়ে যাওয়া এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের কারণে পাকিস্তানে শত্রুরা ভীত হয়ে উঠেছে।

আফগানিস্তানের স্থিতিশীলতাকে পাকিস্তান নিজ স্বার্থ হিসেবে দেখে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রতিবেশী দেশটির স্থিতিশীলতার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হোক বলেও  ইসলামাবাদ চায়।

বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের অগ্রগতি যারা সহ্য করতে পারে না তাদের পরাস্ত করার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে পাক সেনাবাহিনীর সম্প্রতি পরিচালিত রাদ-উল-ফাসাদ নামের অভিযান সম্পর্কে এ সময়ে কথা বলেন নওয়াজ। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ অভিযানের সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২৪