ব্রিটেনে পরমাণু আশ্রয় কেন্দ্রে ১৩ লাখ ডলারের গাজার চাষ: গ্রেফতার ৬
https://parstoday.ir/bn/news/world-i33484-ব্রিটেনে_পরমাণু_আশ্রয়_কেন্দ্রে_১৩_লাখ_ডলারের_গাজার_চাষ_গ্রেফতার_৬
ব্রিটেনের একটি পরিত্যক্ত পরমাণু আশ্রয় কেন্দ্র প্রায় ১৩ লাখ ডলারের অবৈধ গাজা চাষের দায়ে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৯৮৫ সালে নির্মাণ করা হলেও ১৯৯০’এর দশকে শীতল যুদ্ধ শেষের পর পরমাণু এ আশ্রয় কেন্দ্র বন্ধ করে দেয়া হয়।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১০:১৯ Asia/Dhaka
  • ব্রিটেনে পরমাণু আশ্রয় কেন্দ্রে ১৩ লাখ ডলারের গাজার চাষ: গ্রেফতার ৬

ব্রিটেনের একটি পরিত্যক্ত পরমাণু আশ্রয় কেন্দ্র প্রায় ১৩ লাখ ডলারের অবৈধ গাজা চাষের দায়ে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৯৮৫ সালে নির্মাণ করা হলেও ১৯৯০’এর দশকে শীতল যুদ্ধ শেষের পর পরমাণু এ আশ্রয় কেন্দ্র বন্ধ করে দেয়া হয়।

ব্রিটেনের উইল্টশেয়ারের ছোট গ্রাম চিলমার্কে এ পরমাণু কেন্দ্রটি অবস্থিত। বর্তমানে এটি আর ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের সম্পত্তি নয়। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করা সত্ত্বেও কেন্দ্রটির তেমন কোনো ক্ষতি হয় নি। পুলিশ প্রথমে তিন ব্যক্তিকে আটক করে তাদের কাছ  থেকে চাবি নিয়ে কেন্দ্রটির ভেতরে ঢোকে। আটক ব্যক্তিদের মধ্যে দু’জনের বয়স ১৫ এবং ১৯ বলে পুলিশ জানিয়েছে।

এ আশ্রয় কেন্দ্রের ২০টি ভূগর্ভস্থ কক্ষকে গাজা চাষে ব্যবহার করা হয়েছে। প্রতি  কক্ষ ২০০ ফুট লম্ব এবং ৭০ ফুট চওড়া। পুরো আশ্রয় কেন্দ্রের ছাদ পর্যন্ত গাজায় ঠাসা বলে পুলিশ দেখতে পেয়েছে। এ ছাড়া, আগেও এখানে গাজার চাষ করার নানা আলামতও পাওয়া গেছে। উদ্ধারকৃত গাজার প্রকৃত মূল্য এখনো নির্ধারণ করা যায় নি।  তবে আনুমানিক ১৩ লাখ ডলার হবে বলে ধারণা ব্যক্ত করছে পুলিশ।#

পার্সটুডে/মূসা রেজা/২৪